নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত! জামায়াত থেকে সরাসরি বহিস্কৃত হলেন এমপি গাজী নজরুল ইসলাম

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরনের চাঞ্চল্যকর সিদ্ধান্ত এল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

হঠাৎ কেন এই কড়া পদক্ষেপ? দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সাম্প্রতিক সময়ে এমপি গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনার তীব্র সমালোচনা ও বিশদ আলোচনা হয়।

পরবর্তীতে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে: শুধু দল থেকেই নয়, সংসদ সদস্য পদ ও দলীয় সম্পৃক্ততা নিয়ে কঠোর এই সিদ্ধান্তের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে দেশের নির্বাচন কমিশনকে (ইসি) লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

হঠাৎ করে একজন শীর্ষপর্যায়ের জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের এই ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বহিষ্কারাদেশ কতটা প্রভাব ফেলবে? এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান।

9 Views